বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ৬০ দিন বাড়িয়েছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা  আরো দুই মাস (৬০ দিন) বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে স্পেশাল  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এ  প্রেশনে থাকা সমপদমর্যাদার  কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পন করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনা কর্মকর্তাদের ৬০ দিনের জন্য বিচারিক  ক্ষমতা দেয় সরকার।  এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এ ক্ষমতা  দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর  কমিশন্ড কর্মকর্তাদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর