বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বায়ুদূষণে প্রথম ১০ শহরের তালিকায় ঢাকা ;রাজধানীতে মাস্ক পরার পরামর্শ আইকিউএয়ারের;

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

আবারও বায়ুদূষণে প্রথম দশটি শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকা রয়েছে নবম স্থানে। আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী ঢাকার স্কোর ১৭০ যা মূলত অস্বাস্থ্যকর হিসেবে ধরে নেওয়া হয়। তবে গত কালের তুলনায় এই স্কোর অনেকটাই কম।

একই সময় ৬৯২ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ছিল ৫০৫। ঢাকার বাতাস দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান মাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি।

আজ ঢাকার বাতাস যেকোনো মানুষের স্বাস্থ্যের জন্যই বেশ ক্ষতিকর। তুলনামূলক বেশি খারাপ অবস্থানে রয়েছে ঢাকা সহ, হেমায়েতপুর, বেচারাম দেউড়ি ও ঢাকার মার্কিন দূতাবাস।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।

আজ ঢাকার দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ হলো, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া ঘরের জানালা বন্ধ রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর