সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

অমর একুশে বইমেলা শুধু বাংলা একাডেমিতে, বরাদ্দ মেলেনি সোহরাওয়ার্দী উদ্যানে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:২০ পূর্বাহ্ন

বিগত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে বইমেলা। তবে এবার বইমেলার পরিধি শুধু বাংলা একাডেমিতেই সীমাবদ্ধ রাখতে হবে। বাংলা একাডেমিকে পাঠানো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ নভেম্বরের ওই চিঠিতে বলা হয়, গত বছরের ২১ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজন করতে হবে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার অনুমতি দেয়নি গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বইমেলা জমবে না, এটার অনুমতি নিতে হবে। তার জন্য আবার বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই করতে চাই।’

গত এক দশক ধরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন হয়ে আসছে। চলতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে এ আয়োজন হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর