বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট আন্দোলনের শহিদ পরিবারকে স্বাবলম্বী করতে সরকার আর্থিক সহায়তা দেবে : সালেহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

 ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকার ভোগী শহিদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ ঢাকায় এসডিএফ কার্যালয়ের সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফের সদস্য শহিদ পরিবার এবং আহতদের এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসডিএফ’র সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করে যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল।

বিশ্ব ব্যাংকের সহায়তায় এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুফমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০ জেলার উপকার ভোগী পরিবারের ৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে শহিদ হন। এ আন্দেলনে ৪৯ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর ছিল।  এছাড়াও বহুসংখ্যক সদস্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে এসডিএফের শহিদ সাত সদস্যের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা করে এবং আহত ৩৩ সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অর্থ সহায়তার পাশাপাশি আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র বিমোচন ও জীবিকায়ন কর্মকা-ে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফের পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শহিদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জুলাই-আগস্টে সংঘঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্প ভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক  প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। এসডিএফ বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠাকাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর