বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৫৪ সদস্যের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন

নেত্রকোনায় ২৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের পঞ্চম আহ্বায়ক কমিটি।

গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটি গঠনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এ কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার এ কমিটিতে শেখ হাসনাত জনিকে আহ্বায়ক, মো. আশরাফুল আলমকে (অপূর্ব) সদস্যসচিব ও ছাব্বির আহম্মদকে মুখ্য সংগঠক করা হয়েছে। তিনজনই নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী।

কমিটির মুখপাত্র করা হয়েছে আবু আব্বাস কলেজের শিক্ষার্থী সাবা সরকার তৌওশীকে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪২ জন, যুগ্ম সদস্যসচিব ৪৪, সংগঠক ৫২ ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর