বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে  বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা , বৈশ্বিক  বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।

তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্বেও অলিম্পিক গেমসে কোন স্বর্ণপদক অর্জণ করতে  পারেনি। অলিম্পিকে খেলেয়াড়দের পারফরমেন্স ভালো করতে চীন-বাংলাদেশ একসাথে কাজ করতে আগ্রহী।

উপদেষ্টা আরো বলেন, ‘আমরা দায়িত্ব নেবার পরে খেলোয়াড়দের মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি, যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি যেখানে দেশের ৫৫ টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।’

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয় একসাথে কাজ করতে চাই।’
একইসাথে তিনি চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর