বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা: ডিএমপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১:১২ অপরাহ্ন

আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর