বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

‘যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, তারা এখন মাছ-মাংসের চিন্তা করে’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল-ভাতের কথা চিন্তাও করতে পারত না, এখন তারা মাছ-মাংস-ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।

১৯ এপ্রিল সকালে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যে দেশের মানুষ একসময় নুন-ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, যাদের ডাল-ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কেউ কেউ আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলত। এখন মানুষ কিন্তু নুন-ভাত, ডাল-ভাতের জন্য কাঁদে না। মাছ-মাংস খেতে চায়। এখন শুধু মাংসের দাম বাড়ল কেন, মুরগির দাম বাড়ল কেন, ডিমের দাম বাড়ল কেন; এই পর্যায়ে এসেছে। আমি মনে করি যারা নুন-ভাত জোগার করতে পারত না, তারা এখন মাছ-মাংস-ডিম-মুরগির কথা যে বলে, এটা তো উন্নয়ন। মানুষ কত ধাপ ওপরে উঠে গেছে। সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা অনেকেই বিশ্লেষণ করেন না। এটা বিশ্লেষণ করতে হবে। উন্নতি যে হয়েছে সেটা স্বীকার করতে হবে, যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন।’

সরকার কৃষি খাতে বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর