বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকানরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে বিজয়ের সঙ্গে সঙ্গে রিপাবলিকানদের হাতে চলে গেলো মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ। মঙ্গলবার (৫ নভেম্বর) এই দুই অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের দলের জয় আগামী বছর কংগ্রেসের অন্তত একটি চেম্বার নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

সিনিটের নিয়ন্ত্রণ নিশ্চিত হলেও প্রতিনিধি পরিষদে এখনও স্পষ্টভাবে এগিয়ে নেই কোনও দল।

মঙ্গলবারের এই ফলাফল নিশ্চিত করলো, প্রেসিডেন্ট পদে জয়ী হলে ট্রাম্পকে রক্ষণশীল বিচারক ও অন্যান্য সরকারি কর্মীদের নিয়োগে সহায়তা করতে সক্ষম হবেন রিপাবলিকানরা। অথবা তিনি যদি বিজয়ী হন, তবে ডেমোক্র্যাটের কমলা হ্যারিসের অধিকাংশ এজেন্ডাকে অবরুদ্ধ করতে পারবেন তারা।

ওয়েস্ট ভার্জিনিয়ার একটি উন্মুক্ত সিনেট আসনে জয়ী হয়েছেন রিপাবলিকান জিম জাস্টিস। ভোট শেষে এই আসনে তিনি জয়ী হবেন বলে পূর্বাভাসে বলা হয়েছিল। এর আগে, এই আসনে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাটের এক স্বতন্ত্র প্রার্থী জো মানচিন।

একাধিক মার্কিন মিডিয়া আউটলেট অনুমান করেছিল, ওহাইওর বর্তমান ডেমোক্র্যাট শেরড ব্রাউনকে রিপাবলিকান বার্নি মোরেনো পরাজিত করবেন। এই দুই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় সিনেটে অন্তত ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি নিশ্চিত করলো।

অন্যান্য প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের ফলাফল শেষে আরও আসন লাভ করেতে পারে রিপাবলিকানরা।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ধরে রাখতে চায় দলটি। সেখানে বর্তমানে ২২০-২১২ সংখ্যাগরিষ্ঠতায় নিয়ন্ত্রণে রয়েছে রিপাবলিকানরা। উত্তর ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের তিন আসনে জয় লাভ করেছে দলটি। অন্যদিকে, আলাবামায় রিপাবলিকানদের একটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।

৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের অন্তত ছয়টি আসন থেকে জয় ছিনিয়ে আনতে হবে ডেমোক্র্যাটদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর