সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত : উপ-প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার  বলেছেন,  বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের উপর  নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির অফিসে হামলার হয়েছে সেটি আইন শৃঙ্খলা বাহিনী দেখছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশে সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদানকে স্বীকার করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর