বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ।
তিনি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।
আজ শনিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধান উপদেষ্টা।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপ জিতে নেয় বাংলাদেশ দল।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা  হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। এছাড়া মুহাম্মদ ইউনূস সাফজয়ীদের সঙ্গে প্রাতঃরাশেও অংশ নেন।
আসিফ মাহমুদ জানান,  প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সকল সদস্যকে ফুটবল ও  সই করা জার্সি উপহার দেন।
এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাঁদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।
তিনি বলেন, অধ্যাপক ইউনুস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সাথে পরামর্শ করে নারী ফুটবল দল ও  ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।’
বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ  করে উপদেষ্টা আরো বলেন, ‘আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর