বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জানুয়ারিতে শ্রীলংকা সফর করবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলংকা সফর করবে অস্ট্রেলিয়া। ঐ সফরে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অসিরা। সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দু’টি টেস্টই গল’এ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১এ ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। ঐ ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলংকা মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো অসিরা।

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিলো শ্রীলংকা।

১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলংকার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলংকার সাথে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনও ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২২ সালের জুনে শ্রীলংকার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ঐ সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো লংকানরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর