বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের মহিলা আ’লীগ নেত্রী নীলুফার কায়সারের মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নীলুফার কায়সারের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল ৬ এপ্রিল।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, প্রখ্যাত কূটনীতিবিদ মরহুম আতাউর রহমান খান কায়সারের সহধর্মিণী এবং অর্থ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি’র মা।
অসামান্য প্রতিভাসম্পন্ন নীলুফার কায়সার নারী, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। সততা, ন্যায়নিষ্ঠা, সর্বজন প্রীতি ও পরোপকারিতার মূর্ত প্রতীক এই বিদুষী নারী ছিলেন পরিশীলিত রুচিবোধের অধিকারী ও অত্যন্ত সুগৃহিনী। মুক্তিযুদ্ধত্তোর ১৯৭২ সালে তিনি বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে ওই কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছাড়াও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এক বর্ণাঢ্য কর্ম, রাজনৈতিক ও পারিবারিক জীবন রেখে নীলুফার কায়সার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে ৬ এপ্রিল ২০০৯ সালে ইন্তেকাল করেন।
নীলুফার কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দোয়া-মাহফিল,দুঃস্থ-এতিম ও রোগীদের মাঝে খাবার ও পোষাক বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প ইত্যাদি সামাজিক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর