বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা ও দিল্লি বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ রোববার পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত উভয়ের অভিন্ন মতের সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়। 

বৈঠকের পরে গণমাধ্যমকে  প্রণয় ভার্মা বলেন, আগামী দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টিই  বৈঠকে প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, উভয় পক্ষই মূল সমস্যাগুলো মোকাবেলায় নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা সুনির্দিষ্টভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি।

ভারত ও বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ড সম্পর্কে ভার্মা উল্লেখ করেন যে, এটি তাদের আলোচনার একটি বিষয় ছিল। এর আগে ২৩ নভেম্বর, ২০২২-এ এফওসি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

গত ২ অক্টোবর ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন এবং তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর