বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিফা র‍্যাংকিংয়ে এক ধাপ পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনা শীর্ষে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল তারা। হারতে হয়েছে দুটিতেই। তাই র‍্যাংকিংয়ে ১৮৩ থেকে ১৮৪তে নামতে হয়েছে হাভিয়ের কাবরেরা শিষ্যদের।

গত অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। উন্নতি না হলেও অবনতিও হয়নি। কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে হার ধাক্কাই দিল বাংলাদেশকে। কুয়েতে প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে হারতে হয় ১-০ গোলের ব্যবধানে।

এদিকে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকার এক বছর পূর্ণ করল আর্জেন্টিনা। গত বছরের এপ্রিলে সিংহাসনে আরোহণ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেটাও ছয় বছর বাদে। র‍্যাংকিংয়ে তাদের ঠিক পরেই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে ওঠে এসেছে বেলজিয়াম। পাঁচে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া সেরা দশে আছে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর