সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত পরে জানানো হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০২ অপরাহ্ন

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন  অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে  কমিটির  রিপোর্ট নিয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা পর্যালোচনা করেছি। আরো পর্যালোচনা করে সিদ্ধান্ত পরে জানাব।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়াও অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো এবং আনার বিষয়ে অনেক অনিয়ম দুর্নীতি হয়। ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটদের একটা ক্ষমতা দেয়া হয়েছিল। পরবর্তীতে তা রহিত করা হয়। আজকের বৈঠকে সেই ক্ষমতা ফেরত আনা হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য বিকৃতি করা হচ্ছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে তা বুস্ট করা হচ্ছে। এ সরকার সম্পূর্ণ অবাধ মত প্রকাশে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, যারা মিথ্যা তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনছেন এবং প্রচার করছেন তা না করলে ভালো হয়।

এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, ফেসবুকে একটি পত্রিকার রেফরেন্স টেনে বলা হয়েছে, আমি যেন পর্দা করি একজন খেলোয়াড় আমাকে সেই উপদেশ দিয়েছেন এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হয়েছে। অথচ সত্য হচ্ছে, এই খেলোয়াড় এ ধরনের কোন কথাই বলেনি।
তিনি বলেন, গঠনমূলক সমালোচনা যখন আমাদেরকে এগিয়ে নেয়, ঠিক তেমনি মিথ্যা প্রচারণা আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর