বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন : হাসপাতাল থেকে হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীর শাস্তি দেবে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের সময় আহত ও নিহত ব্যক্তিদের তথ্য ও কাগজপত্র হাসপাতাল থেকে সরানোর সঙ্গে জড়িত ব্যাক্তিদের শাস্তির মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আহত নিহতদের একটা ভেরিফাইড তালিকা হয়েছে। এই তালিকা করতে গিয়ে একটি বিষয় আমাদের ভোগাচ্ছে, শহিদ বলেন, আর আহত বলেন, উভয় ক্ষেত্রে। সে সময় হাসপাতালগুলো থেকে কাগজপত্র সরিয়ে ফেলার একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে আমরা অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতাল থেকে ক্রসচেক করতে পারছি না।

তিনি বলেন, আমাদের কাছে ভেরিফাইড লিস্ট বাদেও আরেকটা লিস্ট আছে। সেটাকে আমাদের একটু মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করে আনতে হচ্ছে।

যারা কাগজপত্র সরিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সকল হাসপাতাল থেকে এ রকম কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন, যারা কাগজপত্র সরিয়েছেন তাদের সকলের বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমরা সেই দোষীদেরকে শাস্তির মুখোমুখি করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর