সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল  ১০টা থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।
এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, পণ্যবাহী বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে  যাচ্ছে ।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গত ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল ১০টা  থেকে আবারও শুরু হয়েছে আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোল্যা নকিবুল্লাহ জানান, গত ৬ দিন ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর