সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

পিএসসি’র চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও চার সদস্য শপথ গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ মঙ্গলবার বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান  অধ্যাপক ড: মোবাশ্বের মোনেম, সদস্য ড: নুরুল কাদির, ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: সুজায়েত উল্লাহ ও ড: মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে এ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমদ ভূঁঞা। এ সময় পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন। তিনি ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।

মোবাশ্বের মোনেম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর