বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

শহিদ আসিফ এর নামে মিনি স্টেডিয়াম নামকরণ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাতক্ষীরার শহিদ আসিফের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া।

আজ শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহিদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এ সময় তার পিতাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাদের খোঁজ-খবর নেন। পরে তিনি শহিদ আসিফের কবর জিয়ারত করেন।

এর আগে, তিনি উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা। এ আন্দোলনে দেবহাটার আস্কারপুর গ্রামের শহিদ আসিফসহ যারা শহিদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহিদ হয়েছেন, তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এ জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত, এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তি প্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও, এখন আর সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচার সরকারের কারণে  বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে, এই জনপদকে এগিয়ে নেওয়ার।

অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভিরসহ অন্যান্যরা। শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে তিনি শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর