বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ। সেনাবাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে নিজ বাহিনীতে (সেনাবাহিনী) প্রত্যাবর্তন করা হয়। তিনি দীর্ঘ ছয় বছর এই পদে দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর