বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

পুলিশের যারা অপরাধের সাথে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিগত সময়ে যেসব পুলিশ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আমরা গ্রেফতারের চেষ্টা করছি।’

দুর্গাপূজা ঘিরে ঢাকা মহানগরীতে কোনও হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জানামতে এমন কোনও আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনও ধরনের ঝুঁকি আমরা দেখছি না। আশা করি সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করবেন। তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত কাজ করবো।’

পুলিশ সদস্যদের মনোবল ফিরেছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ‘৬ আগস্টে পুলিশের অবস্থা এবং আজের পুলিশের অবস্থা আপনারা (সাংবাদিক) বিচার করুন। পুলিশ কী অবস্থায় আছে। এক সময় পুলিশ কর্মবিরতি দিয়েছিল, তারাও কাজ শুরু করেছে। পুলিশ অনেক এক্টিভ রোলে ফিরে এসেছে। পূজায় আমরা দৃঢ় মনোবল নিয়ে অর্পিত দায়িত্ব পালন করবো। এতে কোনও ব্যত্যয় ঘটবে না।’

সরকার পতনের আন্দোলন ও গত ৫ আগস্টে ঢাকাসহ সারা দেশে পুলিশ সদস্য হত্যার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে। যেসব জায়গায় ঘটনা ঘটেছে, সেসব জায়গায় পুলিশ কেস হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর