সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বিদেশে অবস্থানরত যাদের পাসপোর্ট বাতিল হয়েছে, সেগুলো আর ইস্যু হবে না

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে অনেক রাজনীতিবিদ, আমলাসহ বিভিন্ন বাংলাদেশি বিদেশে, বিশেষ করে ভারতে পালিয়ে গেছেন। এরমধ্যে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের আর নতুন করে পাসপোর্ট দেবে না সরকার।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারতে বাংলাদেশি রাজনীতিবিদসহ অন্যান্যরা ট্রাভেল পাস ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফিরে আসার জন্য। অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে না। সেটির জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট স্বাভাবিকভাবেই আর ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তবে তাত্ত্বিকভাবে তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন।‘

৫ আগস্টের পর বিদেশে কতজন পালিয়ে গেছে এ বিষয়ে তালিকা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ’আমার কাছে সুনির্দিষ্ট তালিকা নেই।’

অন্যান্য রাষ্ট্রের কাছে এ বিষয়ে জানতে চাইবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ’সেটি যদি প্রয়োজন মনে করা হয়, তবে সেটি চাওয়া যেতে পারে।’

তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উপদেষ্টা বলেন, বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের আদালত থেকে যদি হাজির করতে বলা হয়, তবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবো।-বাংলা ত্রিবিউন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর