সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

দুর্গাপূজায় বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানী রাপ্তানী কার্যক্রম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ৯ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আবারও শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এএসএম মাকছুদ খাঁন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে একটি পত্রের মাধ্যমে অবহিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর ফলে বুধবার থেকে টানা ৯ দিন কার্যত এ বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি আমাদানি-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, আগামীকাল বুধবার থেকে টানা ৯ দিন ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর