বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলায় ১ আমেরিকান নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক আমেরিকান নিহত হয়েছেন। তিনি মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা। নিহত ওই ব্যক্তির মেয়ে, বন্ধু এবং তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেসওম্যান এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার ডেমোক্র্যাটিক মার্কিন রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয় বলেছে, তারা কামেল আহমাদ জাওয়াদ নামের নিহত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কার্যালয়টি জানায়, কামেল আহমাদ প্যালেস্টাইন আমেরিকান কংগ্রেসওম্যানের সাংসদ এবং একজন মার্কিন নাগরিক।

এক বিবৃতিতে তার মেয়ে নাদিন জাওয়াদ বলেছেন, তার বাবা মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলায় ‘নিরীহদের জীবন বাঁচানোর চেষ্টা করার সময়’ নিহত হন। তার বাবা জীবনের শেষ দিনগুলো বয়স্ক ও প্রতিবন্ধীদের সাহায্য করার মাধ্যমে কাটিয়ে দিতে একটি হাসপাতালের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি।

বুধবার পৃথকভাবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, ‘কামেল আহমদ জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আমরা সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যু লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর মতোই একটি ট্র্যাজেডি।’

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে শত শত মানুষ নিহত, হাজার হাজার আহত এবং ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছে।

ডেট্রয়েট নিউজ জানিয়েছে, জাওয়াদ তার বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বন্ধু হামজাহ রাজা ও স্থানীয় ডিয়ারবর্ন গ্রুপ জানিয়েছে, কামেল ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তাকে ‘একজন দয়ালু ও সবচেয়ে উদার মানুষ’ হিসেবে অভিহিত করেছে তারা।

রয়টার্স জাওয়াদের মৃত্যুর পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি।

মিত্র ইসরায়েলকে সমর্থন করায় সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন। গাজায় একটি যুদ্ধও পরিচালনার পাশাপাশি ইরান এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচুত হয়েছে ২৩ লাখেরও বেশি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর