বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী (গান্ধী জয়ন্তী)ঢাকায় উদযাপিত হয়েছে । এ উপলক্ষে ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, এই অনুষ্ঠান মহাত্মা গান্ধী এবং ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিনীত উপায়। মহাত্মা গান্ধী শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে রূপ দেননি, বরং এশিয়া ও আফ্রিকার অনেক দেশে উপনিবেশ বিরোধী সংগ্রামকেও অনুপ্রাণিত করেছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, শান্তি, অহিংসা, সহনশীলতা এবং পরিবর্তনের শক্তি হিসেবে বোঝার প্রতি গান্ধীজির অটুট বিশ্বাস ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কার মতোই আজও প্রাসঙ্গিক। এটি গান্ধীজির আদর্শ এবং মূল্যবোধের সার্বজনীনতা নিশ্চিত করে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিবছর তাঁর জন্মবার্ষিকীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও চিহ্নিত করে। সন্ত্রাসবাদের মতো বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার শিক্ষার প্রাসঙ্গিকতাকেও তুলে ধরে।

১৮৬৯ সালের ২ অক্টোবর  মোহনদাস মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। প্রতিবছর ভারতে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এছাড়া ২ অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও বিশ্বজুড়ে উদযাপিত হয়ে থাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর