বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাতিসংঘে বিবিএনজে চুক্তির অনুলিপি জমা দিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় আওতা-বহির্ভূত সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ  ও টেকসই ব্যবহার সম্পর্কিত ‘মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তি অনুসমর্থনের অনুলিপি জাতিসংঘে জমা দিয়েছে।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চস্তরের চুক্তি ইভেন্টে এ নথি জমা দেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্থায়ী মিশন জানায়, বিবিএনজে অনুমোদন সামুদ্রিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রক উদ্যোগের প্রতি বাংলাদেশের অটুট প্রতিশ্রুতি জোরদার করে।

প্রাথমিক অনুসমর্থনকারী হিসেবে বিবিএনজে চুক্তি কার্যকরের পথ দ্রুত প্রশস্ত করতে বাংলাদেশ সর্বজনীন ও কার্যকর বাস্তবায়নের জন্য সর্বদা নিবেদিত থাকে। অনুসমর্থনের নথি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এখন অগ্রগামী দেশগুলোর দলে যোগ দিয়েছে, যারা এ গুরুত্বপূর্ণ চুক্তিটি অনুমোদন করেছে।

জাতিসংঘে ২০২৩ সালের ১৯ জুন সর্বসম্মতিক্রমে বিবিএনজে চুক্তি গৃহীত হয়, যা গ্লোবাল কমন্সের পরিচালনায় এক যুগান্তকারী অর্জন। এ চুক্তি জাতীয় এখতিয়ারের বাইরে সামুদ্রিক অঞ্চলে সামুদ্রিক জৈবিক বৈচিত্র্যের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য আন্তর্জাতিক আইনি কাঠামোকে শক্তিশালী করে।

চুক্তিটি স্বচ্ছ পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপর জোর দেয় এবং সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ন্যায়সংগত অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়ার প্রচেষ্টাকে সমর্থন করে।

উল্লেখ্য, ৬০ সদস্য রাষ্ট্র তাদের অনুসমর্থন, অনুমোদন, গ্রহণযোগ্যতা বা যোগদানের নথি জমা দেওয়ার ১২০ দিনের মধ্যে বিবিএনজে চুক্তি কার্যকর হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর