বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে মো. মাহিবুল ইসলাম (২৩) নামে এক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে মীর হাজিরবাগের একটি ১০তলা ভবনের আটতলার একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিবুল ইসলামের মা ফাতেমা আক্তার বলেন, আমার ছেলে শাহবাগের বারডেমে অবস্থিত ইব্রাহিম মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সেখানে হোস্টেলে থেকে লেখাপড়া করতো। মাহি (মাহিবুল) গতরাতে বাসায় এসে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মাহিবুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নুনাবতি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে সবার বড় ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর