বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবেঃ উপদেষ্টা নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। 
তিনি বলেন, আন্দোলনকালে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে।
শুক্রবার বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এ সব কথা বলেন।
উপদেষ্টা বলেন, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সে জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য। অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলোসহ ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি।
তিনি বলেন, ‘‘আমরা কিছু কমিটমেন্ট করেছি। বাংলাদেশে যাতে আর কখনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এমন একটি বাংলাদেশ আমরা গড়বো। ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। সে ঐক্যে ফাটল ধরাতে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ঐক্যে যেন ফাটল না ধরে।’’

শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সারাদেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেন।
উপদেষ্টা বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হবে।
পরে তিনি সোনাইমুড়ী উপজেলার মৌটুবী গ্রামে ৫৩ নং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং সোনাইমুড়ি উপজেলা পরিষদে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর