বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

জামিন পেলেন বিচারপতি মানিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় (অবৈধ অনুপ্রবেশ মামলা) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট আদালত পরিদর্শক জমসেদ আলম।

তিনি জানান, কানাইঘাটের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আদালতে এ মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন।

তিনি আরও জানান, দেশের অন্যান্য স্থানে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারে থাকতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর