বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

ভোরের কাগজের সম্পাদক  শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় তাদের। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

এর আগে, গতকাল তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পর তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেছিল বলে জানিয়েছিল পুলিশ।

পুলিশের দাবি— ধোবাউরার স্থানীয় লোকজন তাদের আটকের পর পুলিশের কাছে খবর দেয়। পরে পুলিশ তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমকেও আটক করা হয়।

গত ৬ আগস্ট, সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। ওইদিন বিকাল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর