বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

কক্সবাজার উপকূলে ৬ ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর এবং বিকাল সাড়ে ৫টার দিকে লাবণি চ্যানেল ও ইনানী পয়েন্টে ঝড়ো বাতাসের কবলে পড়ে ছয়টি ট্রলার ডুবে যায়। পরে এসব ট্রলার স্রোতের তোড়ে সমুদ্রসৈকতের কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে ভেসে আসে।

সাগর উপকূলে লাবণি চ্যানেলে এফবি রশিদা নামে একটি এবং সাগরের ইনানী পয়েন্টে পাঁচটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা মাঝি-মাল্লারা কূলে উঠতে পারলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। মোহাম্মদ জামাল (৩৭) ও নুরুল আমিন (৩৫) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এবং নুরুল আমিনের বাড়ি বাশখালী এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন।

সী-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গনি বলেন, ‘দায়িত্ব পালনের সময় লাইফগার্ড কর্মীরা একটি ট্রলার ভেসে আসতে দেখেন। পরে কাছে গিয়ে ভাসমান জেলেদের কূলে নিয়ে আসেন।’

এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন।

সাগরে তিন নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থান করা সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদে চলে আসতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর