বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি হয়েছে কক্সবাজারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবহৃত স্মার্টফোন চুরি হয়ে গেছে । 

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার কক্স সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে স্মার্টফোনটি চুরি হয়।সেখানে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্মার্টফোনটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে আসেন কক্সবাজার শহরে। সভার আগে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স সিলিটন নামে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেখানে থেকে তার স্মার্টফোনটি চুরি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুপুরে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর