শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইডিআরএর চেয়ারম্যান সাবেক সচিব এম আসলাম আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনায় ওএসডি হওয়া সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে সে সময়ের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

২০১২ সালের নভেম্বরে এম আসলাম আলম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের মার্চে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে তাকেও সচিব পদ থেকে সরিয়ে দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি আড়ালে ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর