বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি’র তান্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি’র তান্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে নয় হয়েছে।
দক্ষিণ চীন এবং ফিলিপাইনের পর ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে। এ সময়ে বাতাসে এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪৯ কিলোমিটার।
ভিয়েতনামে টাইফুনের তান্ডবে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, গাছাপালা উপড়ে গেছে এবং ভূমিধস দেখা দিয়েছে।
রোববার সকালে ভিয়েতনামের উত্তরাঞ্চলের পার্বত্য হোয়া বিন প্রদেশে ভূমিধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে।
ইয়াগি’র কারণে ভারি বৃষ্টিতে ভূমিধস হয়। পাহাড় ধসে একটি বাড়ির ওপর পড়লে এই চারজন নিহত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, শনিবার বাতাসের কারণে ছাদ উড়ে গিয়ে চারজন নিহত হয়েছে। এছাড়া হাই ডুওং প্রদেশে শুক্রবার ঝড়ো বাতাসের কারণে গাছ উপড়ে এক ব্যক্তি নিহত হয়।
বন্দর নগরী হাই ফোংয়ের বেশ কয়েকটি এলাকা রোববার বন্যার পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। টাইফুনের কারণে বিদ্যুৎ লাইন নষ্ট ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
এদিকে দক্ষিণ চীন এবং ফিলিপাইনে ইয়াগি’র আঘাতে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে এবং বেশকিছু লোক আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর