বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে নতুন নির্দেশনা: চলবে ডাবল শিফটে কাজ ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাস! নেপথ্যে যে ১০ কারণ জাতীয় পুনর্জাগরণের প্রেরণা: ঐতিহাসিক ৭ নভেম্বর আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রিজভীর

কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্ব দেন তিনি।

আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর)সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

facebook sharing button


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর