রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল ফিলিপাইন ও অস্ট্রেলিয়া ইরানে বাস দুর্ঘটনায় প্রাণহানি ১২, আহত ১৬ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীতে নির্মিত এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা কথা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর চীনে ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : আবদুল আউয়াল মিন্টু

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল ফিলিপাইন ও অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

সামরিক সহযোগিতা দ্রুত বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে রোববার এ চুক্তি সই করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই দেশের মধ্যে কয়েক দশক আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক হালনাগাদ করে নতুন এ চুক্তি করা হয়েছে। ম্যানিলায় দুই দেশের নেতাদের বৈঠকের ফাঁকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ টহল এবং স্থলভিত্তিক সামরিক মহড়াও এর অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে কয়েক বছর ধরে চীনের সঙ্গে বিরোধ ও উত্তেজনার মধ্যে রয়েছে।

চীন গুরুত্বপূর্ণ এই সমুদ্রাঞ্চলের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে চীনের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে।

রোববার চুক্তি স্বাক্ষরের পর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। দুই দেশের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়াও সহজ হবে।’

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখতিয়ারভুক্ত এলাকায় বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা আরও জোরদার করবে এই চুক্তি।’

তেওদোরো জানান, হালনাগাদ চুক্তির ফলে ফিলিপাইনের সেনারা অস্ট্রেলিয়ার সামরিক সরঞ্জাম ও অস্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এতে দুই দেশের যৌথ সামরিক প্রশিক্ষণের প্রক্রিয়াও সহজ হবে।

২০১২ সাল থেকেই অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যে একটি ‘ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ কার্যকর রয়েছে। এর আওতায় দুই দেশের সেনারা পরস্পরের ভূখণ্ডে সামরিক প্রশিক্ষণ নিতে পারেন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস পরে এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করার নতুন সুযোগ তৈরি করবে।

বিবৃতিতে নতুন চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম জোরদার, তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা অবকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।

গত মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষাপ্রধানদের সম্মেলনে মার্লেস বলেছিলেন, চীনের সামরিক শক্তি বৃদ্ধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক ধরনের চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর