সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সিগারেট ও আইফোন জব্দ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : খন্দকার আব্দুল মুক্তাদির মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: শেখ রবিউল আলম গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা অজানা: চিফ প্রসিকিউটর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছেন।

আজ সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতে চাইছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি পড়েননি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তবে না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সরকার জাতিসংঘের ওই প্রতিবেদন আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।’

তিনি বলেন, গণমাধ্যমে প্রতিবেদনটির বিষয়ে যতটুকু জেনেছেন, সেখানে অনুমান করা হয়েছে যে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে অন্য কোনো দপ্তরে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’

এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জনের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর