মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে নষ্ট-পচে যাওয়া মানুষ’-উপদেষ্টা ডা. জাহেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি তো জবাবটা দিন।’

এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘মানে, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন সে ৫ তারিখেও তো তার বক্তব্যও এসেছে।’

সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, ‘উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!’

তিনি আরও বলেন, ‘উনি আসবেন এবং উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন উনার যা যা অভিযোগ আছে। এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।’

সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইনড হয়ে কথা বলে সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন উনি তো বলছেন বিচারালয়ে আসবেন আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’

দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না।’

তিনি আরও বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বীভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক তারা পাবেন। দ্যাটস ফর সিওর।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর