বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

বাকস্বাধীনতার নামে মনে যা ইচ্ছা তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। 

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী অযথা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সুগম করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টার জবাব বিএনপি রাজপথেই দেবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর