সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তদন্তে হাইকোর্টে রিট নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, প্রাণ গেল ১ জনের আজ থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন ১৮ মন্ত্রীর ‘বিশেষ নিরাপত্তা’ সুবিধা বাতিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ানো হলো চার সমুদ্রবন্দরে ৩ নম্বর, নদীবন্দরে ১ নম্বর সংকেত জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে অংশ নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত হলো এসএসসির ফল প্রকাশের তারিখ

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

ছবি: পিএমও

সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার কথাও  উল্লেখ করে।

এ সময়ে আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সভায় অংশগ্রহণকারীগণ মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর