সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তদন্তে হাইকোর্টে রিট নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, প্রাণ গেল ১ জনের আজ থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন ১৮ মন্ত্রীর ‘বিশেষ নিরাপত্তা’ সুবিধা বাতিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ানো হলো চার সমুদ্রবন্দরে ৩ নম্বর, নদীবন্দরে ১ নম্বর সংকেত জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে অংশ নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত হলো এসএসসির ফল প্রকাশের তারিখ

১৮ মন্ত্রীর ‘বিশেষ নিরাপত্তা’ সুবিধা বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এ সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা বহর সীমিত করার সিদ্ধান্ত নেন। তিনি গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমিয়ে দেন এবং সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধা নেন না। ফলে তার গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করে এবং ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে আবার যাত্রা শুরু করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাদের জন্য গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরে বিশেষ পুলিশি প্রটেকশনের ব্যবস্থা আগের মতোই চালু থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর