রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২৫ দিনে প্রবাসী আয় এসেছে ২৮ হাজার কোটি টাকা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আলটিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ৬০ দিনের মধ্যে কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ এক নৈশপ্রহরীকে বরখাস্ত ব্যাটারি চুরির অভিযোগে গাজীপুরে যুবককে গাছে বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে: ইরানের সেনাবাহিনী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি, স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছে ইসি ভোর থেকে অপেক্ষায়, তবু মিলছে না গ্যাস

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি, স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছে ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে একই দিন সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।

সংসদ সচিবালয়ের আইন শাখার একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে সাক্ষাতের সময় চেয়ে আগামী সোমবার স্পিকারের দপ্তরে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। বর্তমানে রেওয়াজ অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। এর আগে ২০০২ সালে তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর তৎকালীন স্পিকার আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং পরে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সে সময় ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করেন তৎকালীন ডেপুটি স্পিকার শওকত আলী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর