মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় প্রায় ২০ লাখ সমর্থক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে আগামী প্রজন্মকে গড়তে হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ২২জুলাই নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াতের এমপি নজরুল উত্তরার মাইলস্টোন ট্রাজেডির এক বছর আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: ইরানের প্রেসিডেন্ট

শহীদ জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত মেজর অব. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  ।

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবিকে আরও শক্তিশালী ও বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি ও বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, সীমান্তে কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। ‎সীমান্তে আধুনিক নজরদারি নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে যুক্ত হচ্ছে স্মার্ট প্রযুক্তি।

তিনি আরও বলেন, বাহিনীর সামগ্রিক উন্নয়নে বাজেট খতিয়ে দেখেছে সরকার। দুর্যোগ মোকাবেলা ও মাদক পাচার রোধে বিজিবির ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, এ বাহিনীকে আরও শক্তিশালী করতে যুগপৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তে ‘আরাকান আর্মি’সহ উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকায় এরই মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যদের সুরক্ষায় দেওয়া হয়েছে ল্যান্ডমাইন ডিটেকশন যন্ত্রপাতি। প্রতিবেশী দেশে সরকার বদলের পর পুশইনের চেষ্টা করা হলেও, বিজিবির বীরত্বে তা নস্যাৎ করা হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর