বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি কাতারের সদ্যপ্রয়াত আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর আইজিপি বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি শেষ ৭ মিনিটের ভেল্কিতে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

কাতারের সদ্যপ্রয়াত আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ সম্পর্কিত এক বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সম্মানিত বিরোধীদলের নেতা যে প্রস্তাবনাটি সংসদে উপস্থাপন করেছেন, সেই প্রেক্ষিতে আমি গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।

তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবার সামনে উপস্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে মূলত কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতিই গভীর সম্মান প্রদর্শন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কাতার এমন একটি অকৃত্রিম বন্ধু দেশ যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় সবসময় নানাভাবে সহযোগিতা করেছে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, কাতারের মাটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, এর আগে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে সংকটে আক্রান্ত হয়েছিল। তখনও সেখানে থাকা আমাদের লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে তারা নিজেদের দেশের নাগরিকদের মতোই অত্যন্ত যত্ন সহকারে দেখভাল করেছে ও তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে।

এ সমস্ত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিষয় বিবেচনা করেই আজ বাংলাদেশে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে বুধবার জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর