আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
প্রসঙ্গত, এর আগে, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায় তারা।