বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল: হাইকোর্ট আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী আসুন সবাই মিলে ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম: মেসি অবিশ্বাস্য জয়ে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে: সংসদে প্রধানমন্ত্রী

সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল: হাইকোর্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে তার কোনো বাধা নেই।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

গত ২ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়ে।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমিন। আপিল বিভাগ সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফটিকছড়ি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে এখনো ওই আসনের চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ করা হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর