বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশে বন্ধ থাকা পাটখাতে বিনিয়োগের জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি আহ্বান পাট উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগ করতে পাকিস্তানের ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, পাকিস্তানী বিনিয়োগকারীরা বাংলাদেশের বস্ত্র ও পাটকলসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারে।
আহমদ মারুফ বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।
আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপোতে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানান তিনি।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
মন্ত্রণালয়ের জেডিপিসির প্রদর্শনী সেন্টারে ২ শতাধিক বৈচিত্রপূর্ণ পাটজাত পণ্য আমদানিতে পাকিস্তানি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান তিনি।
এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে বলেন, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সেলক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।
নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সরাসরি শিপিংয়ের বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও উভয় দেশের মধ্যে সৌহার্দ বাড়াতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর