মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

দেশের অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার ওপর বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটকে একটি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।’

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে অর্থনৈতিক সংকট রয়েছে, তবে একটি কার্যকর ও সুদূরপ্রসারী নীতির মাধ্যমে এ সংকটকে সফলভাবে মোকাবিলা করতে চায় সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন অভিযাত্রার দিক বিবেচনা করেই এবারের বড় বাজেট দেয়া হয়েছে। দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা অক্ষুণ্ন রাখা এবং পবিত্র দায়িত্ব হিসেবে পালন করা হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলায় ফিরিয়ে আনা। ঝিমিয়ে পড়া বিনিয়োগের পরিবেশ চাঙ্গা করা এবং নতুন কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটের প্রায়োগিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সম্পূর্ণ নতুন ও টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার।’

প্রধানমন্ত্রীর মতে, জাতীয় সংসদ ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর