সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কৃতজ্ঞতা বার্তা দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পক্ষ থেকে প্রদর্শিত সৌহার্দ্য, আন্তরিকতা ও শুভেচ্ছায় আমরা অত্যন্ত মুগ্ধ ও আপ্লুত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধনের বিষয়টি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। এই সম্পর্ক কেবল পারস্পরিক সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির যৌথ অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের জনগণের মধ্যে গভীর আস্থা ও বন্ধুত্বের প্রতিফলন।

তিনি বলেন, এই মূল্যবান সম্পর্কের ইতিহাস বহু দশক পুরোনো। এর শিকড় প্রোথিত রয়েছে সেই সময়ে, যখন আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

এছাড়াও মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাঁর আন্তরিকতা ও সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারক রহমান।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। বিভিন্ন খাত ও জীবনের নানা ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে যে নিবিড় যোগাযোগ ও বন্ধন গড়ে উঠেছে, তা আমাদের জন্য গর্বের বিষয়।

তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফরের পর, বাংলাদেশ ও মালয়েশিয়ার বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর